1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (১৫ এপ্রিল) ভোররাতে যাত্রীবাহী বাস রাস্তা থেকে খাদে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, ভোর সাড়ে চারটা নাগাদ মহারাষ্ট্রের রায়গড়ের খাপোলি এলাকায় রাস্তা থেকে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। ঘটনায় ১৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ২৫ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন সকালে দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকাজ। গোটা এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি পুনে থেকে মুম্বাই আসছিলো। বাসটিতে প্রায়  ৪১ জনের বেশী যাত্রী ছিলো। এদিন সকালে যখন দুর্ঘটনা ঘটে সেই সময় অধিকাংশ যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি মুম্বাই-পুনে ওল্ড হাইওয়ে ধরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ২০০ ফুট গভীরে পড়ে যায়। তবে বাসটি কিভাবে নিয়ন্ত্রণ হারালো তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসের চাকায় কোনও সমস্যা ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে।   এই ঘটনার পরেই ওই হাইওয়েতে তীব্র যানজট তৈরি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :