1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

ব্রাজিলে ভাষাসৈনিকদের সম্মানে পাঁচ নারীমন্ত্রীর পুষ্পার্ঘ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যকে উপজীব্য করে গত ৮ ফেব্রুয়ারি ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ হাউসে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাজিলের নবনিযুক্ত পাঁচ নারীমন্ত্রী ভাষাসৈনিকদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

ব্রাজিলের ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি ব্রাজিলের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব দরিও কার্নিভালদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ৮ ফেব্রুয়ারি ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নবগঠিত ব্রাজিল সরকারের সংস্কৃতিমন্ত্রী মারগারেট মেনেজেস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ব্রাজিলের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহনকারী মন্ত্রণালয়গুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নারীমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। সংস্কৃতিমন্ত্রী মারগারেট মেনেজেস, ক্রীড়ামন্ত্রী মিজ আনা মোজের, পাবলিক সার্ভিস ম্যানেজম্যান্ট ও ইনোভেশন মন্ত্রী মিজ ইস্তার দ্যুরেখ, নারীনীতি বিষয়ক মন্ত্রী মিজ সিডা গনসালভেজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী মিজ লুসিয়ানা সান্তোজ এবং ব্রাসিলিয়াতে নিযুক্ত বিভিন্ন দেশের নারী রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত সব অতিথি ক্যানভাসে তাদের প্রত্যেকের মাতৃভাষায় একটি করে শব্দ লেখেন যা পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার একটি প্রতীক দেয়ালিকায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ফয়জুননেসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে গৃহীত সরকারি পদক্ষেপ ও এক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন।

রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী মারগারেট মেনেজেসের সম্মানে বাঙালি ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে একটি নৈশভোজের আয়োজন করেন। আমন্ত্রিত অতিথিরা উক্ত আয়োজন ও ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টার অকুণ্ঠ প্রশংসা করেন। ইতিমধ্যে ব্রাজিলের সর্বাধিক জনপ্রিয় ‘দৈনিক পোডার ৩৬০’ বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে সংবাদ প্রকাশ ক

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :