1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

প্রাথমিক বিজয় হয়েছে, চুড়ান্ত বিজয়  নয়:আফরোজা খান রিতা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার পড়েছেন

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, এ বিজয় আমাদের প্রাথমিক বিজয়, চুড়ান্ড বিজয় অর্জন করতে আমাদের আরো ধৈর্য্য ধারন করতে হবে।  কারো বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা যাবে না। আমাদের দলের কোনো নেতাকর্মী যেন কোনো ধরনের সহিংসতায় না জড়ায় সবাইকে খেয়াল রাখতে হবে। দলের কোনো নেতা-কর্মী যদি কোনো ধরনের অন্যায়,  হিন্দু বাড়িতে আক্রমণ বা অন্যায় কোনো কাজের সঙ্গে জড়িত কিংবা সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের দলে ঠাঁই হবে না। প্রমাণ পেলে তাদের দল থেকে বহিষ্কার করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি চাই মানিকগঞ্জের মানুষের শান্তি। শান্তি ফিরিয়ে আনতে আমাদেরই প্রধান ভূমিকা রাখতে হবে।

আজ রোববার দুপুরে হরিরামপুর উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সকল কথা বলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এসময় জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা,  সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সহসভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :