
অনলাইন ডেস্ক: প্রচণ্ড গরমে ভাইরাসের প্রার্দুভাব দেখা দেয়। সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ হয়। যাকে বলে সিজনাল ফ্লু। এতে ভয়ের কিছু নেই। প্রচ- গরমে মধ্যে মানুষের কাজকর্ম থেমে নেই। বাইরে বের হতে হচ্ছে। যখনই পিপাসা পাচ্ছে পানি খাচ্ছে। খোলা খাবার খাচ্ছে। এই গরমে রাস্তার খোলা খাবার, শরবত, আখের রস- এগুলো খাওয়া যাবে না। পানি খেলে অবশ্যই ফোটানো পানি খেতে হবে। গরমে ঘরের খাবারও অল্প সময়ে নষ্ট হয়ে যায়। সেটি খাওয়া যাবে না। একটু টাটকা জিনিস খাওয়ার চেষ্টা করতে হবে। বেশি বেশি পানি ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে।
কাজের প্রয়োজনে বাইরে যদি যেতেই হয় তা হলে আঁটসাঁট পোশাক এড়িয়ে চলতে হবে। ঢিলেঢালা কাপড় পরা ভালো। এ ছাড়াও বাইরে গেলে ছাতা, টুপি, ক্যাপ ব্যবহার করতে হবে। বিশুদ্ধ পানির বোতল রাখতে হবে।
বয়স্ক মানুষের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। শিশুরা এ সময়ে বেশি রোগে আক্রান্ত হয়। তাই বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যতœ নিতে হবে। যারা কায়িক পরিশ্রম করেন কিংবা অন্যান্য ভারী কাজের সঙ্গে জড়িত, তাদের মাঝে মাঝে কাজের ফাঁকে ছায়ার কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে।
জ্বর হলে প্যারাসিটামল খেলেই সেরে যাবে। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না।
সুত্র: ডা. এবিএম আবদুল্লাহ
Leave a Reply