1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়, সাত দিন পরও খোঁজ মেলেনি ৬০০০ মানুষের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে গত সপ্তাহে (১২ ফেব্রুয়ারি) আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। ঝড় আঘাত হানার পর ৭ দিন পেরিয়ে গেলেও এখনো ৬ হাজারের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।  রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ঝড়টি মূলত আঘাত হানে নিউজিল্যান্ডের উত্তর দিকের (নর্থ আইল্যান্ড) অঞ্চলগুলোতে। এরপর এটি যায় পূর্ব উপকূলে। যেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এটি। প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলকে নিউজিল্যান্ডের এ শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন।ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হক বে এলাকায় আরও দু’জন মানুষ ঘূর্ণিঝড়ের আঘাতে আহত হয়ে মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়ে প্রধানমন্ত্রী হিপকিন্স রাজধানী ওয়েলিংটনে সাংবাদিকদের বলেছেন, এখনো ৬ হাজার ৪৩১ জন নিখোঁজ আছেন।

ক্রিস হিপকিন্স আরও জানিয়েছেন, অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় সহায়তা পাঠানো যাচ্ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, ‘দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হচ্ছে।’

নিখোঁজদের উদ্ধারে এবং ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পাঠাতে ফিজি ও অন্যান্য দেশ থেকে উদ্ধারকারী দল আসবে বলেও জানিয়েছেন ক্রিস হিপকিন্স।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :