1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

নারী নিপীড়নে শীর্ষে তালেবান শাসিত আফগানিস্তান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩২১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তান বিশ্বে সবচেয়ে বেশি নারী ও মেয়েদের নিপীড়নকারী দেশে পরিণত হয়েছে। বুধবার আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে।

আফগানিস্তা নের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সব ধরনের মৌলিক মানবাধিকার থেকে নারী ও মেয়েদের বঞ্চিত করা হচ্ছে। মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার বিবৃতিতে আরও বলা হয়, আফগান মেয়েদের অন্য সবার থেকে আলাদা করে দিতে ওই দেশটির কর্তৃপক্ষের যে সার্বিক প্রচেষ্টা, চোখের সামনে থেকে সেটা দেখা খুব দুঃখজনক। বুধবার নারী দিবসে কাবুলের রাস্তায় বিক্ষোভ করতে দেখা যায় বেশ কয়েকজন নারীকে।

 আফগানদের রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, আফগান জনগণের ভাগ্য নির্ধারণে জাতিসংঘের নিষ্পত্তিমূলক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এবার এসে গেছে।

আফগানিস্তানে অধিকাংশ মেয়ের চাকরিক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে তালেবান। পার্ক, বিনোদনকেন্দ্র, ব্যায়ামাগার ইত্যাদি মেয়েদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নারীদের প্রকাশ্যে আসতে হলে বোরখা পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে। কিশোরী ও নারীদের জন্য স্কুল ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :