1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

দাবানলে পুড়ছে লাতিন আমেরিকার দেশ চিলি, ২৩ প্রাণহানি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানান, আবহাওয়া পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।

লাতিন আমেরিকার দেশ চিলিজুড়ে দাবানলে কমপক্ষে ২৩ জনের মৃত্যু ও ৯৭৯ জন দগ্ধ বা আহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় শনিবার জরুরি অবস্থার আওতা বাড়িয়েছে সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গ্রীষ্মের খরতাপে আগুনের ব্যাপকতা বেড়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।  দেশটির এক কর্মকর্তা শনিবার ব্রিফিংয়ে জানান, আগুন থেকে বাঁচতে নিরাপদে আশ্রয় নিয়েছেন ১ হাজার এক শর বেশি মানুষ।

সর্বশেষ জরুরি অবস্থার আদেশের আওতায় রয়েছে দক্ষিণাঞ্চলীয় আরাউক্যানিয়া অঞ্চল। এর আগে কাছাকাছি বায়োবিও ও নাবল অঞ্চলেও এ অবস্থা জারি করা হয়।

রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানান, আবহাওয়া পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, রোববার নতুন করে ৭৬টি আগুনের ঘটনা ঘটেছে।

দেশটিতে কম বসতিপূর্ণ যে তিন অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেগুলো ফল উৎপাদনের জন্য বিখ্যাত। অঞ্চলগুলোতে উৎপাদিত আঙুর, আপেলের মতো ফল বিভিন্ন দেশে রপ্তানি হয়।

আগুন বেড়ে যাওয়ার মধ্যে শনিবার চিলির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, অগ্নিনির্বাপণে উড়োজাহাজ ও ফায়ার ফাইটার দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল ও ভেনেজুয়েলা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :