1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

দাঁতের ক্ষয় প্রতিরোধ করবেন যেভাবে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৩৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যসম্মতভাবে নিয়মিত ব্রাশ করা যেমন দাঁতের ক্ষয় রোধ করে, তেমনি ত্রুটিপূর্ণ স্বাস্থ্যবিধি দাঁতের জন্য ঝুঁকিপূর্ণ। মুখের যত্নে সঠিক স্বাস্থ্যবিধি, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে নিচের আলোচনা।

দন্তক্ষয়ের কারণ

* ক্রটিপূর্ণ মৌখিক স্বাস্থ্যবিধি

▶ আড়াআড়িভাবে ব্রাশ করা।

▶ শক্তি দিয়ে জোরে ব্রাশ করা।

▶ শক্ত ব্রিসল যুক্ত ব্রাশ ব্যবহার করা।

▶ নিয়মিত ব্রাশ পরিবর্তন না করা।

▶ দাঁতের প্রলেপ ঘষে তুলে ফেলে এমন টুথপেষ্ট বা মাজন ব্যবহার করা।

▶ ২ মিনিটের বেশি সময় ধরে বা দিনে ২ বারের বেশি ব্রাশ করা।

▶ ব্যবহারের অনুপযোগী আলগা দাঁত দীর্ঘদিন ব্যবহার করা।

▶ খিলাল ব্যবহার করা

* অস্বাভাবিক মৌখিক অভ্যাস

▶ দাঁত দিয়ে নখ কামড়ানো।

▶ দাঁতের আগায় সুই জাতীয় জিনিস নিয়মিত ব্যবহার করা।

▶ বরফের টুকরা কামড়ে খাওয়া।

▶ ঘুমের মধ্যে দাঁত চাবানো।

▶ অতিরিক্ত টকজাতীয় খাবার খাওয়া।

▶ অতিরিক্ত কোমল পানীয় খাওয়া।

▶ কোমল পানীয় কুলি করে খাওয়া।

* লক্ষণ

▶ যে কোনো বয়সেই হতে পারে, তবে বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে পারে।

▶ মহিলাদের চেয়ে পুরুষদের বেশি হয়।

▶ যে হাত দিয়ে ব্রাশ করা হয় তার বিপরীত দিকে এ ক্ষয় দেখা যায়, যেমন-যে ডান হাতে ব্রাশ করে তার ক্ষয় বামে বেশি হয়।

▶ গালের দিকের দাঁতের অংশ ক্ষয় হলে সে জায়গাটা পিরিচ, ইংরেজি অক্ষর ‘ভি’-এর মতো, বা কুঠারের মতো খাঁজ কাটা থাকে।

▶ ক্ষয়ে যাওয়া জায়গাটা চকচক করে বা খসখসে থাকতে পারে।

▶ দাঁতে কামড় দেওয়ার জায়গায় ক্ষয় হলে দাঁতের স্বাভাবিক খাঁজকাটা ভাবগুলো মিশে গিয়ে সমান্তরাল হয়ে যায়, যেন করাত দিয়ে কেটে সমান করা হয়েছে।

▶ পুরোনো ফিলিং যদি রুপার হয় সেগুলো অনেক সময় দাঁতের চেয়ে উঁচু হয়ে বের হয়ে থাকে।

▶ প্রথম অবস্থায় মিষ্টি, টক, ঠান্ডা পানিতে দাঁতের সংবেদনশীলতা বেড়ে যায়।

▶ সময়মতো চিকিৎসা না হলে দাঁতের ভেতরের মজ্জা নষ্ট হয়ে যায় বা দাঁতের ওপরে মুকুট ভেঙে যেতে পারে।

▶ অনেক সময় মাড়ির কামড় বদলে যায়, ফলে কানে ব্যথার মতো অন্যান্যশারীরিক সমস্যা হতে পারে।

প্রতিকার

* স্বাস্থ্যসম্মত মৌখিক স্বাস্থবিধি মেনে চলা

▶ নিয়মিত ২ মিনিট সময় নিয়ে দিনে ২ বার মুখের পরিচর্চা করা।

▶ ব্রাশ ব্যবহারে সচেতন হওয়া।

▶ নরম ব্রাশ ব্যবহার করা।

▶ প্রতি ৩ মাস পর ব্রাশ পরিবর্তন করা।

▶ দাঁত সাদা করে এমন টুথপেস্ট ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করা।

▶ মাজনের ব্যবহার পরিহার করা।

▶ খিলালের ব্যবহার পরিহার করা, ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ডাক্তারের পরামর্শে ব্যবহার করা।

* খাদ্যাভ্যাস পরিবর্তন

▶ প্রতিদিন অন্তত পক্ষে ২-৫ লিটার পানি পান করা।

▶ দুধ, দই, পনির ইত্যাদি ক্যালসিয়াম সংবলিত খাবার খাওয়া যা দাঁতের ক্ষয় রোধ করে।

▶ কোমল পানীয়, অ্যালকোহল ইত্যাদি পরিহার করা।

প্রতিরোধ-

* বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রার্ড ডাক্তারের শরণাপন্ন হতে হবে

▶ শিরশির করা প্রাথমিক সমস্যা, এ অবস্থায় যদি গর্ত না থাকে শুধু ফ্লোরাইডযুক্ত বা শিরশির রোধক টুথপেস্ট ব্যবহার করা ।

▶ গভীরতা অনুযায়ী ফিলিং করা যাবে যা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে দাঁতের সঙ্গে রং মিলিয়ে ফিলিং করা।

▶ লেজার দিয়েও এ চিকিৎসা করা যায়।

▶ যদি মজ্জা আক্রান্ত হয় তখন মজ্জার চিকিৎসা করতে হবে।

▶ মাড়ি ক্ষতিগ্রস্ত হলে এর চিকিৎসা করতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :