1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

ডেঙ্গু রোগীর জন্য ডাব বাধ্যতামূলক নয় : অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৭২ বার পড়েছেন

অনলাইন হেল্থ ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে। রোগীতে হাসপাতালগুলো ভর্তি। ডেঙ্গু থেকে সারিয়ে তুলতে রোগীকে ডাব ও ফলমূল খাওয়ানোর চেষ্টা করেন স্বজনরা। এই সুযোগে ডাবের দাম ধরা ছোঁয়ার বাইরে। তবে ডেঙ্গু রোগীর জন্য ডাব বা ফলমূল কিছুই বাধ্যতামূলক নয় বলছেন জনস্বাস্থ্য ও মেডিসিন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা.এবিএম আবদুল্লাহ বলেন, ডেঙ্গুতে দরকার হলো, তরল খাবার খাওয়ানো। ডেঙ্গু হলে যে ডাবই খেতে হবে, বিষয়টি এমন নয়। তরল জাতীয় যেকোনো খাবার খেলেই হলো। এক্ষেত্রে পানিও খাওয়া যেতে পারে। তিনি বলেন, যদি কারও পাতলা পায়খানা হয়, বমি হয়, তাহলে সে ডাব খেতে পারে। ডাবে থাকা পটাশিয়াম কাজে লাগতে পারে। এছাড়া অন্যান্য রোগীদের ডাবের কোনো কার্যকারিতা নেই। চিকিৎসকরা হয়ত রোগীদের তরল খাবারের কথা বলে থাকেন, এটাই। কেউ কেউ তরল হিসেবে ডাবের নাম বলতে পারেন। এটাকেই কাজে লাগাচ্ছে ব্যবসায়ীরা। এটা তাদের কারসাজি।

তিনি বলেন, অতিরিক্ত টাকা খরচ করে ডাব বা এ জাতীয় ফলমূল খাওয়ার কোনো প্রয়োজন নেই। তরল জাতীয় খাবারের জায়গায় পানি, কোমল পানীয়-জুস, কিংবা বাসায় তৈরি স্যালাইন পান করার পরামর্শ দেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :