1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

ডিজিটাল নিরাপত্তা আইন নি‌য়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২১০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে গতকাল সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে বৈঠকে রো‌হিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান। তি‌নি ২০১৭ সাল থে‌কে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তায় প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলারের কথা তুলে ধরেন, যার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের জরুরি খাদ্য ও পুষ্টি পরিষেবা সরবরাহের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির নতুন সহায়তায় ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। ব্লিঙ্কেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শ্রম অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রচারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি জানান, ব্লিঙ্কেন ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গণমাধ্যম এবং সুশীল সমাজের বিরুদ্ধে সহিংসতা এবং ভয় প্রদর্শনের বিষ‌য়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চাই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :