
অনলাইন ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, তুরস্কের মধ্যাঞ্চলে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
Leave a Reply