1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সেপ্টেম্বরে টিকাদান শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে বছরে প্রায় ২৭ হাজার নারী এ রোগে আক্রান্ত হন এবং সাড়ে ৬ হাজার মারা যায়। এ টিকা দিতে পারলে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ ও রোগীর সংখ্যা কমবে।

সোমবার সচিবালয়ে এইচপিভি টিকাদান বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। স্কুল থেকে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে ১০ থেকে ১৪ বছর বয়সী সব মেয়েকে এ টিকা দেওয়া হবে। সেপ্টেম্বর মাস থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।

তিনি আরো জানান, সাড়ে ২৩ লাখ টিকা হাতে পাওয়া গেছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল দ্বিতীয় দফায় রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহে টিকা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, নভেম্বরে আরও ২০ লাখ এবং ডিসেম্বরে ১২ লাখ টিকা পাওয়া যাবে। আগামী বছরে ৪২ লাখ টিকা এবং ২০২৫ সালে ২৩ লাখ টিকা পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা দেবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :