1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৬৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী আফগান অঞ্চল বাদাকসানের জুর্ম শহরে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে  ৯ জন নিহত হয়েছেন। পাকিস্তানে ৯ জন ছাড়াও  আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।

মঙ্গলবার (২১ মার্চ) আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প অনুভূত  হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও ভারতের রাজধানী নয়াদিল্লি ও শ্রীনগরে।

ইসলামাবাদে ভূমিকম্পের ঝাঁকুনি অনেক বেশি ছিল। মানুষ ভয়ে ঘর-বাড়ি থেকে বের হয়ে যান। ভারতে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় কাশ্মীরের শ্রীনগরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭.৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়।

ভূমিকম্পে পাকিস্তানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া।  বিলাল ফাইজি নামে খাইবার পাখতুনখাওয়ার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা  জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কিছু জায়গায় ভূমি ধসের ঘটনা ঘটেছে। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণই গেছে ভবনের ছাদ ধসে পড়ে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :