1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

মানিকগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২০৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

বুধবার  (১৬ আগষ্ট) সকালে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সিনিয়র সহ সভাপতি এ্যাড: মোকছেদুর রহমান, সহ সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড: নূরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়সার, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, প্রচার সম্পাদক আব্দুল আল মামুন,

জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা খানম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া জেলার ৭ টি থানা, ২ টি পৌরসভায় এক যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, দেশের মানুষ ভালো নেই। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। গনতন্ত্র নেই। এদেশের মানুষের গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। বিগত সময়ে অনেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির গুরুত্বপূর্ণ পদে থেকে নিস্ক্রিয় ভূমিকায় ছিলেন।আমরা তাদেরকে সুযোগ দিয়েছে আর সুযোগ দেওয়া হবে না। যারা নির্দেশনা মানবে না, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :