1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

বঙ্গবন্ধুর দেশপ্রেমের আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে নতুন প্রজন্মকে: শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪০৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমের মহান আদর্শ নিয়ে আমাদের নতুন প্রজন্মকে প্রতিভাবান দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি দেশকে মায়ের মতো ভালবাসতে শিশুকিশোরদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু দেশকে ভালবেসে দেশের স্বাধীনতার জন্য জীবনভর সংগ্রাম করেছেন। তিনি শিশুকিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য অভিভাবকদের আহবান জানান।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাব ও শেখ রাসেল শিশু সংসদ যৌথভাবে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনানায়তনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় প্রেসক্লাবের সদস্যদের সন্তানরাসহ বিভিন্ন স্কুলের দু’শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

এর আগে সকালে চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল তোমাদের মত হেসে খেলে বেড়াত। এদেশের কিছু বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। সেদিন কি দোষ করেছিল ১০ বছরে শিশু শেখ রাসেল?

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। জাতীয় প্রেসক্লাবের প্রদর্শনী ও শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মাঈনুল আলম। এ সময় শেখ রাসেল শিশু সংসদের সাধারণ সম্পাদক মো.আখতার হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :