1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

অর্ধযুগ পর ধারাবাহিকে মেহবুবা মাহনূর চাঁদনী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক : অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। নৃত্যশিল্পী হলেও নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করতেন। ভ্যক্তিগত কারণে মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। গত বছরের শেষের দিকে ‘অসমাপ্ত চা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

২০১৬ সালে সর্বশেষ ‘হাউস ওয়াইফ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন চাঁদনী। দীর্ঘ ৬ বছর পর ‘ফ্যামিলি ডিসটেন্স’ শিরোনামে নতুন ধারাবাহিকে নাম লেখালেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন আকরাম খান।

এর আগে বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন চাঁদনী। এবার ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে চাঁদনী বলেন, পরিবার নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। তাই অভিনয় করছি। এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নেই। কিন্তু আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান। দেশের যত জনপ্রিয় বা দর্শকপ্রিয় নাটক আছে, সেগুলোর বেশির ভাগই পরিবারকেন্দ্রিক।

নাটকটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন চাঁদনী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদ আলী প্রমুখ। আগামী নভেম্বর থেকে সপ্তাহে তিন দিন বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :