1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

ভারতে হিন্দু তরুণীকে নিয়ে পালানোর অভিযোগে মুসলিম ছেলের বাবা-মা’কে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের এক তরুণীকে নিয়ে পালিয়ে গেছে এমন তথ্যের ভিত্তিতে এক মুসলিম যুবকের বাবা-মা কে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সীতাপুরে। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জেলার হারগাঁও থানার অধীন রাজেপুর এলাকায় আব্বাস এবং কামরুল নিসা নামে ওই মুসলিম দম্পতির উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহার রড, লাঠি দিয়ে এই মুসলিম দম্পতিকে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মুসলিম দম্পতির। ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরে সেখানে ছুটে যান সীতাপুরের পুলিশ সুপার চকরেশ মিশ্রা সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। লাশ দুটিকে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়। উত্তেজনা প্রশমনে এলাকায় পুলিশ পকেট বসানো হয়েছে।

পুলিশ সুপার জানান, কয়েক বছর আগে আব্বাস ও কামরুল নিসা পুত্র প্রতিবেশী এক হিন্দু তরুণীকে নিয়ে পালিয়ে যায়। এরপরই থানায় ওই হিন্দু তরুণীর পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই মুসলিম যুবককে গ্রেফতার করা হয় এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।’

জানা গেছে, আব্বাসের পুত্র শওকতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাদেরই প্রতিবেশী হিন্দু তরুণী রুবির। ২০২০ সালে রুবিকে অপহরণের অভিযোগ ওঠে শওকতের বিরুদ্ধে। সে সময় নাবালিকা ছিল রুবি। ওই ঘটনায় শওকতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জুন মাসে শওকত ফের রুবিকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে। এরপর ফের শওকতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তার জেল হয়। কয়েকদিন আগেই কারাগার থেকে ছাড়া পায় ওই যুবক। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে ওই তরুণীর বাবা-মা সহ স্থানীয়দের একটি অংশ। তারাই আব্বাস এবং কামরুল নিসার উপর হামলার পরিকল্পনা করে।

পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই অভিযুক্তের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। সুত্র: সমেয়র আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :