1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

ভারতে প্রায় ২০ কোটি মসুলমানের বসবাস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২২৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হতে পারে ১৯ দশমিক ৭ কোটি। বৃহস্পতিবার লোকসভায় এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মালা রায়ের প্রশ্নের উত্তরে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, মুসলমানরা মোট জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে তাদের জনসংখ্যার হার একই রকম হবে বলে অনুমান করা হয়েছে। তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল ১৭ দশমিক ২ কোটি। তাছাড়া ২০২৩ সালে দেশটির মোট জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১৩৯ কোটিতে।

জাতিসংঘের হিসাবে এ বছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের। কিন্তু কিছু বিশ্লেষকের ধারণা, সেই ঘটনা আগেই ঘটে গেছে। এ বছরের শুরুতে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা প্রায় আট লাখ কমে ১৪১ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। ১৯৬১ সালের পর এই প্রথমবার চীনের জনসংখ্যা কমেছে। আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হতে চলেছে ভারত। দেশটির অর্ধেক মানুষের বয়সই ৩০ বছরের কম। ফলে জনসংখ্যার সর্বোচ্চ ফায়দা পেতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতি বছর শ্রমশক্তিতে প্রবেশ করা লাখ লাখ লোকের জন্য বাড়তি চাকরির ক্ষেত্র তৈরি করতে হবে। এছাড়া দেশটি ক্রমেই কৃষিনির্ভরতা থেকে দূরে সরে যাচ্ছে। সূত্র : টিওআই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :