1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৩৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতালের ঘটনাটি আমাদের নজরে এসেছে। সেখানে একজন প্রসূতি মায়ের মৃত্যু খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত।

রোববার বিকালে রাজধানীর মহাখালীর নিপসমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, রোববার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান মাহবুবা রহমান আঁখি। গত ৯ জুন প্রসবব্যথা ওঠায় রাতে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় আঁখিকে। অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে তখন অস্ত্রোপচার করে বাচ্চা বের করা হয়। পরদিন মারা যায় শিশুটি। পরে আঁখির অবস্থাও খারাপ হলে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ওই ঘটনায় আঁখির স্বামী মুহাম্মদ ইয়াকুব আলী বুধবার রাতে ধানম-ি থানায় মামলা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেন্ট্রাল হাসপাতালে আমরা টিম পাঠিয়েছিলাম, কী কী জিনিসের ঘাটতি ছিল সেখানে গিয়ে তারা সার্বিক অবস্থা দেখেছে। অপারেশনসহ কিছু কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে। যে পর্যন্ত তাদের ঘাটতিগুলো পূরণ না হবে সে পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতালে বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। এখন তো বিষয়টি পুরোপুরি আইনের হাতে চলে গেছে। এখন যা ব্যবস্থা নেওয়া হয়, সেটা আইনানুযায়ী নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের স্বাস্থ্য খাতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু হয়েছে। প্রায় ২০০ হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, আগামীতে আমরা এটি আরও বাড়াব। আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়ে কাজ করছি। ২০৩০ সালের মধ্যে আমাদের স্বাস্থ্য খাতে ইউনিভার্সাল হেলথ কভারেজ চালু হবে, এমন টার্গেট রয়েছে।

মন্ত্রী বলেন, আজ (গতকাল) আমরা যে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করেছি, এখানে ৬-১১ মাস বয়সি শিশু রয়েছে প্রায় ২২ লাখ থেকে ২৫ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ছেলেমেয়ে আছে প্রায় দেড় কোটি। তাদেরও এই ক্যাপসুল খাওয়ানো হবে। দেশে প্রায় এক লাখ কেন্দ্র আছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের ছেলেমেয়েদের পুষ্টি ঘাটতি কমাতে হলে ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি সুষম খাদ্যও দিতে হবে। তার জন্য আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া প্রয়োজন। এখন দেশের মানুষের আয় চার থেকে পাঁচ গুণ বেড়েছে। ক্রয়ক্ষমতা বেড়েছে, খাদ্য উৎপাদন ক্ষমতাও বেড়েছে। এ জন্য আমাদের ছেলেমেয়েদের স্বাস্থ্য ভালো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :