1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করলেন জেলেনস্কি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাস চলছে। বিশ্বের বেশিরভাগ মুসলিম রোজা পালন করছেন। এ উপলক্ষে মুসলিম সেনাদের সঙ্গে ইফতারে যোগ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইউক্রেনীয় মুসলিম সেনাদের সঙ্গে ইফতার ভাগ করে নেন তিনি।

এই ছবি প্রকাশ করে জেলেনস্কি ‘সম্মানের নতুন ঐতিহ্য’ হিসেবে উল্লেখ করেছেন। খবর সিএনএন এর

ক্রিমিয়ান তাতারদের একক সর্বোচ্চ নির্বাহী-প্রতিনিধি সংস্থা মেজলিসের নেতৃবৃন্দ এবং আলেমদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই ইফতারে ভাষণ দিতে গিয়ে মুসলিমদের ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, রমজান মাস ইউক্রেনের সর্বত্র সম্মানিত ছিল। এমনকি যুদ্ধের পরিস্থিতিতেও।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। সীমান্তের বেশ কয়েকটি এলাকা এরই মধ্যে দখল করেছে রাশিয়া। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে দেশটি। সেটি এখন মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।

জেলেনস্কি বারবার ক্রিমিয়াকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ক্রিমিয়ায় মুসলমানদের প্রতি রাশিয়ার আচরণেরও সমালোচনা করেন।

আরও পড়ুন: কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট, জেলেনস্কির দীর্ঘ যাত্রাপথ

জেলেনস্কি বলেন, ইউক্রেন এবং ইউরোপের অন্যান্য জনগণকে দাস বানানোর রাশিয়ার প্রয়াস ক্রিমিয়ার দখল থেকে, ক্রিমিয়ান তাতার স্বাধীনতার বিরুদ্ধে এবং ক্রিমিয়ান মুসলমানদের বিরুদ্ধে দমন-পীড়ন থেকে শুরু হয়েছিল।

ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য এবং সারা বিশ্বের জন্য ক্রিমিয়ার মুক্তির কোনো বিকল্প নেই।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যে কোনো ধরনের শান্তি আলোচনার ক্ষেত্রে রাশিয়ার স্বার্থ ও উদ্বেগের বিষয়কে বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, ‘রুশ স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় নিয়েই যে কোনো ধরনের আলোচনা হওয়া উচিত।’

শুক্রবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন ল্যাভরভ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বিশ্বব্যবস্থা যেসব নীতিমালার ওপর প্রণীত হবে সেসব বিষয় নিয়েই এটি হওয়া উচিত।’ এ সময় এক পরাশক্তি শাসিত একক বিশ্বব্যবস্থার ধারণা রাশিয়া স্বীকার করে না বলেও যোগ করেন তিনি।

আরও পড়ুন: জেলেনস্কির সঙ্গে সংসার করছেন পুতিনকন্যা!

দীর্ঘদিন ধরেই রাশিয়া বলে আসছে, বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে তারা। ইউক্রেন আক্রমণও এ লড়াইয়ের অংশ।

গত বছর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছিল তুরস্ক। আজকের বৈঠকেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মাঝে পুনরায় সংলাপের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে আগামী বসন্তে যুদ্ধের মাত্রা বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :