1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আগে মেডিকেল কলেজ ছিল মাত্র ৮টি। বর্তমানে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। বতর্মানে দেশে প্রায় ৭০ হাজার বিদ্যালয় রয়েছে। পাকিস্তানের সময় দেশে মাত্র ৮-১০ ইউনিভার্সিটি ছিল। এখন দেশে দেড়শো ইউনিভার্সিটি রয়েছে। আমাদের শিক্ষার ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর, পৌরসভা ও সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবায় এমবিবিএসে যারা ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী। ডাক্তার নিযোগেও প্রায় ৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে। আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল। বতর্মানে তারা এগিয়ে যাচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের বইয়ের শিক্ষার পাশপাশি ভালো মানুষ হওয়ায় শিক্ষা দিতে হবে। তারা যেন সুন্দর চরিত্র গঠন করতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো শিক্ষার্থী যেন খারাপ ব্যবহার না করে, সন্ত্রাসী কার্যকলালে লিপ্ত না হয়। আজকাল বিভিন্ন পত্র-পত্রিকায় দেখি ছোট ছোট পোলাপান কিশোর গ্যাং হয়ে গেছে। এসব বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

দেশকে ভালোবাসলে আপনাদের (শিক্ষক) দেশের সম্পর্কেও ভাবতে হবে। যেন দেশ অগ্রগতি লাভ করতে পারে, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তাঘাট হয়েছে এবং চিকিৎসা ব্যবস্থা দৌরগড়ায় পৌঁছে গেছে।

স্বাস্থ্যখাতে নারী উন্নয়নের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল। বতর্মানে তারা এগিয়ে যাচ্ছে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :