1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

ভারতে মন্দিরের কুয়ায় পড়ে ৩৫ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে পূজা চলাকালে মন্দিরের কুয়ার ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি দেশটির সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও অভিযান এখনো চলছে।

তিনি আরও জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোট ৩৫ জন মারা গেছেন, একজন নিখোঁজ এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন।

এর আগে বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে ইন্দোরের প্যাটেল নগর এলাকায় বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে কুয়ার ছাদ ধসের এ ঘটনা ঘটে। ওইদিন সকালে কয়েকশ’ পুণ্যার্থী মন্দিরে হাজির হয়েছিলেন।

পরে পূজা চলাকালীন কিছুসংখ্যক পুণ্যার্থী মন্দিরের ভেতরে থাকা ওই কূপের ছাদে উঠে পড়েন। কূপটি অনেক পুরোনো হওয়ায় সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তবে অনেক লোক একসঙ্গে সেই ছাউনির ওপর উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: এএনআই, টাইমস্‌ অব ইন্ডিয়া, এনডিটিভি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :