1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

তোষাখানা মামলায় ইমরান খানের গ্রেফতারকে ঘিরে উত্তপ্ত লাহোর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তোষাখানা মামলায় আদালতের জামিন অযোগ্য পরোয়ানার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে পুলিশ রোববার সকালে লাহোরে তার বাড়ির সামনে অবস্থান নেয়। তবে এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে এই খবর লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। খবর ডন, এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের। তারা জানিয়েছে, বিপুল সমর্থক বাসার চারপাশে ভিড় করার কারণে পুলিশ ভেতরে প্রবেশ করতে পারছে না। তবে ইসলামাবাদ পুলিশ প্রধান সাংবাদিকদের বলেছেন, তারা খালি হাতে ফিরবেন না।

ডন-এর খবরে বলা হয়, রোববার সকালে ইসলামাবাদ পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ একটি দল ইমরানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়িতে হাজির হলে তিনি ‘বাড়িতে নেই’ বলে তাদের জানানো হয়। পুলিশ আসার আগেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী দলীয় কর্মীসমর্থকদের ইমরানের বাড়ির সামনে হাজির হওয়ার আহ্বান জানান। সমর্থকরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে। এদিকে পুলিশ সতর্ক করে বলেছে, যারা পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এই হুঁশিয়ারিতে ইমরান সমর্থকরা ভয় পাননি। তারা নেতাকে রক্ষায় জান বাজি রেখে লড়ে যাওয়ার কথা বলেছেন। বলেছেন, ইমরানকে গ্রেফতার করা হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকায় গত ২৮ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি সেশন আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই দিন ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু একই দিনে আরও তিনটি মামলায় হাজির হতে হওয়ায় ইমরান আদালতে উপস্থিত থাকতে পারেননি বলে তার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন। এর আগে আরও দুবার এ মামলায় অভিযোগ গঠনের দিন থাকলেও ইমরান উপস্থিত হতে ব্যর্থ হন। তৃতীয়বারও ইমরান অনুপস্থিত থাকায় অতিরিক্ত সেশন বিচারপতি জাফর ইকবাল তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি আগামী ৭ মার্চ পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ রোববার বলেছেন, সরকারের ইচ্ছায় নয় বরং আদালতের নির্দেশে পুলিশ ইমরান খানকে গ্রেফতার করতে গেছে। দুপুরে ইমরান খান তার বাড়ি থেকে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেন বলেও জানায় ডন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :