1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

জার্মানির ওজিল তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:সময় যত গড়াচ্ছে ততো বাড়ছে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা। নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১৫ হাজার ছাড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংকটময় এমন মুহূর্তে এগিয়ে আসলেন তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি পোস্ট করেন ওজিল। ক্যাপশনে লেখেন, ‘একসঙ্গে আমরা কঠিন সময়ে যেকোনো কিছুই অর্জন করতে পারি। এই পরিস্থিতি সামাল দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’ ওজিলের পূর্বপুরুষরা থাকতেন তুরস্কে। আর পূর্বপুরুষদের ভিটেমাটিকে নিজের মনে করেন ওজিল। তবে তুর্কি প্রীতির জন্য কম কথা শুনতে হয়নি সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে।

অসহায় মুসলমানদের পক্ষে সবসময় কথা বলতে দেখা যায় ওজিলকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করায় তাকে জার্মান দল থেকে বাদ দেওয়া হয়। তবে তারপরও থেমে থাকেননি ওজিল। চালিয়ে গেছেন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড। নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন মেসুত ওজিল। বারবার ইনজুরির কবলে পড়ায় তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাখসেহিরির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন এই তারকা। বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে ওজিলকে ধরা হয়। ওজিলের পেশাদার ক্যারিয়ারের শুরু জার্মান ক্লাব শালকের হয়ে। এরপর যোগ দেন বুন্দেসলিগার ওয়ের্ডার ব্রেমেনে। ক্লাব ফুটবলে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :