1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়া চালিয়েছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ বিমান মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়া বৃহষ্পতিবার এ কথা জানিয়েছে।  উত্তর কোরিয়া এ মহড়াকে চরমসীমা লংঘন বলে অভিহিত করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লী জং সাপ উত্তর কোরিয়াকে মোকাবেলায় দুই মিত্র দেশের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকারের পর এ মহড়া চালানো হয়েছে।

চলতি বছর দু’দেশের এটি প্রথম সামরিক মহড়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবারের এই মহড়া উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় দৃঢ় ও বিশ্বাসযোগ্য সহযোগিতা প্রদানে যুক্তরাষ্ট্রের ইচ্ছা ও সক্ষমতা দেখানো হয়েছে।

মহড়ায় যুক্তরাষ্ট্রের বি-১বি দূর পাল্লার বোমারু বিমান, স্টিলথ যুদ্ধবিমান, এফ-২২ ও দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ যুদ্ধবিমান অংশ নিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই মহড়া চরম সীমা লংঘন করেছে।

দেশটির সরকারি সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ একথা বলেছে।

এদিকে সম্প্রতি সিউলে ড্রোন অনুপ্রবেশসহ পিয়ংইয়ংয়ের অব্যাহত উস্কানি মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া আরো সম্প্রসারণ ও জোরদারে সম্মত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :