1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

দেশে ৪-৫ ঘণ্টায় করোনা পরীক্ষার কিট তৈরি হবে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪০৮ বার পড়েছেন

অনলাইন স্বাস্থ্য ডেস্ক: সাশ্রয়ী মূল্যে করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এই প্রথম সরকারি কোনও সংস্থা করোনা শনাক্তের কিট তৈরি করল। এটিকে উৎপাদনের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

রবিবার (০৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিসিএসআইআর।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই কিট তৈরির মাধ্যমে নামমাত্র খরচে কোনও ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত কিনা, তা জানা যাবে। বাজারে এলে একটি কিটের দাম পড়বে ২৫০ টাকা। দেশীয় এই কিট দিয়ে চার থেকে পাঁচ ঘণ্টায় করোনার প্রাথমিক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে।

বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ বলেন, এটি একটি অভাবনীয় আবিষ্কার। ফলে এখন দেশের মানুষ স্বল্পমূল্যে করোনা পরীক্ষা করতে পারবেন। ইতোমধ্যে ওষুধ প্রশাসন অধিদফতর এই কিট উৎপাদনের অনুমোদন দিয়েছে। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল গবেষণা পরিষদ এই কিটের এথিক্যাল ক্লিয়ারেন্স দিয়েছে।

তিনি আরও জানান, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার বিপুল সংখ্যক কিট আমদানি করতে হয়েছে। আমাদের উদ্ভাবিত এই টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘণ্টা। আর এতে বিপুল সাশ্রয় করা সম্ভব।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :