1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

ইউরোপের দেশ ফ্রান্সের প্যারিস বিক্ষোভে উত্তাল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইউরোপের দেশ ফ্রান্সের প্যারিসে বিক্ষোভ করছেন কুর্দি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। শুক্রবার প্যারিসে কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও রেস্টুরেন্টে অস্ত্রসহ হামলা চালান এক ব্যক্তি। ওই হামলায় তিনজন নিহত হন।

এ ঘটনার পর রাস্তায় নেমে আসেন কুর্দি সম্প্রদায়ের মানুষ। তারা কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালান ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ। বার্তাসংস্থা এএফপিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলাকারী বৃদ্ধ একজন চরম বর্ণবাদী মানুষ এবং ফ্রান্সে বসবাসরত বিদেশিদের ঘৃণা করতেন।

শুক্রবার হামলার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা গাড়ির জানালা ভাঙচুর করেন। এরপর শনিবার আবারও বড় ধরনের বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়। এদিন কুর্দি সম্প্রদায়ের কয়েকশ মানুষ নিহতদের স্মরণে প্লেস দে লঁ রিপাবলিকে জড়ো হয়েছিলেন। তারাই বিক্ষোভ শুরু করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার অভিযোগে আটক ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক। এর আগেও তার বিরুদ্ধে বর্ণবাদ বিরোধী এবং অস্ত্র নিয়ে অভিযোগ ছিল। অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ তাকে আটক করেছিল। মাত্র কয়েকদিন আগে জেল থেকে বের হন তিনি। এরপরই ঘটিয়েছেন এমন ন্যাক্কারজনক ঘটনা।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :