1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮৫ বার পড়েছেন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে রুহল আমিন ভেন্ডার(৩০) নামের এক যুবকের ওপর দুস্কৃতকারিদের আর্তকিত হামলায় পা ভেঁঙ্গে গুরুতর আহত হয়েছেন । বৃহস্পতিবার(৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে  জয়মন্টপ ইউনিয়নের দেওলী ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন উপজেলা ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত.আয়ূব আলী ওরফে খেফার ছেলে।

রুহুল আমিন জানান,সিংগাইর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সারাদিন কাজ কর্ম শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে জয়মন্টপ ইউনিয়নের  দেওলী ব্রীজ সংলগ্ন  নামক স্থানে পৌঁছে মাত্র অজ্ঞাত নামক ৩ জন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ লাঠি-সোঠা দিয়ে মারধর করেন। এক পর্যায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পরেন তিনি। এসময় স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন  বলে জানাগেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জেওএম তৌফিক আজম জানান,এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :