
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে রুহল আমিন ভেন্ডার(৩০) নামের এক যুবকের ওপর দুস্কৃতকারিদের আর্তকিত হামলায় পা ভেঁঙ্গে গুরুতর আহত হয়েছেন । বৃহস্পতিবার(৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে জয়মন্টপ ইউনিয়নের দেওলী ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন উপজেলা ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত.আয়ূব আলী ওরফে খেফার ছেলে।
রুহুল আমিন জানান,সিংগাইর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সারাদিন কাজ কর্ম শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে জয়মন্টপ ইউনিয়নের দেওলী ব্রীজ সংলগ্ন নামক স্থানে পৌঁছে মাত্র অজ্ঞাত নামক ৩ জন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ লাঠি-সোঠা দিয়ে মারধর করেন। এক পর্যায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পরেন তিনি। এসময় স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানাগেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জেওএম তৌফিক আজম জানান,এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com