1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কলম্বিয়ার মেডেলিন শহরে সোমবার একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।

মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিবিএস নিউজের।

আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

মেয়র কিন্তেরো টুইটবার্তায় আরও লিখেছেন, সরকার তার সব সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

তার টুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে ঘরবাড়ির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার একটি কুণ্ডলী উঠতে দেখা গেছে।

দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :