1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

বাংলাদেশীদের জন্য সুখবর: ভারতে আসার নতুন নিয়ম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৪৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভারত (India) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রতিদিনই দুই দেশের নাগরিকদের একাংশ বিভিন্ন কারণে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে থাকেন। ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ছাড়াও চিকিৎসার জন্যও বাংলাদেশ থেকে প্রচুর মানুষকে প্রতিদিন ভারতে আসতে দেখা যায়। এবার এই ভারত বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার নিয়মে এলো পরিবর্তন।

এর আগে দুই দেশের মধ্যে যাতায়াত করার ক্ষেত্রে ট্রেন ভাড়া এবং বেনাপোল চেকপোষ্টের চার্জ বৃদ্ধি করে দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে খারাপ খবর দেওয়া হয়েছিল নাগরিকদের। কিন্তু এবার যে নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেই নিয়ম দুই দেশের মধ্যে নাগরিকদের যাতায়াতের পথকে আরও সহজ করবে। এমনকি নতুন এই পরিবর্তন শুনলে আপনি আনন্দে আটখানা হয়ে যাবেন।

বাংলাদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে নিয়মে যে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন হল ভিসা পাওয়ার ক্ষেত্রে। এই ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিসা না থাকলে অধিকাংশ ক্ষেত্রেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না। কিন্তু এবার এক্ষেত্রে নিয়মে পরিবর্তন এনে ভিসা পাওয়াকে আরও সহজ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী জানানো হয়েছে, ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে আর বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট জমা রাখতে হবে না।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অর্থাৎ আইভ্যাক, বাংলাদেশের তরফ থেকে মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, ১১ জুলাই থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীরা নিজেদের পাসপোর্ট ফেরত নিতে পারবেন। এই প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ভিসা প্রদান প্রক্রিয়া চলাকালীন যদি কেউ অন্য কোন কাজের জন্য পাসপোর্ট ফেরত পেতে চান তাহলে পেতে পারেন।

যদিও ভিসা প্রদান প্রক্রিয়া চলাকালীন পাসপোর্ট ফিরে পেলেও ভিসা টোকেন প্রদানের সম্ভাব্য দিনের সাত দিন আগে পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে। এর পাশাপাশি আরও একটি সুবিধা দেওয়া হচ্ছে এবং সেটি হল ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার সময় আইভ্যাক-এ সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুবিধা পাবেন আবেদনকারীরা। এর ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :