1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৫২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে স্কুল বাসের আগুণের ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।এরা হলেনমোঃ নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রেজাউল করিম লাভলু (৪৮) আব্দুল কাদের (৫৫) ও মোহাম্মদ রিফাত হোসেন (২২)। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা এরা।মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃতদের মানিকগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শিবালয় থানা পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায় প্রতিহত করার অপচেষ্ঠায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ১০ নভেম্বর রাতে সাবেক মন্ত্রী মুন্নু মিয়ার নামে একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করে। বাসটির মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে থানায় অজ্ঞাত নামা ১৫/২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

এ বিষয়ে শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো সাংবাদিকদের বলেন, আটককৃতদের প্রাথমিক জিঞ্জাসাবাদে নাশকতা ও অগ্নিসংযোগের কিছু তথ্য মিলেছে। রাজনৈতিক উদ্দেশ্য ও সংগঠিত পরিকল্পনার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে সারমানো ফিলিং স্টেশনের পাশে পার্কিং করা বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মালিকানাধীন একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করে দুবৃত্তরা।মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহণ কাজের ব্যাবহার করা হতো ঐ বাসটি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :