1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবক্ষেত্রে নারীদের দৃশ্যমান উপস্থিতি রয়েছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময়োপযোগী নীতিমালা প্রণয়নের ফলে সবক্ষেত্রে নারীদের দৃশ্যমান উপস্থিতি রয়েছে।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে সবসময় মানবাধিকারের গুরুত্ব নিয়ে সোচ্চার থাকে। সংঘাতময় বিশ্ব পরিস্থিতিতে ২০০০ সালে জাতিসংঘ রেজুলেশন ১ হাজার ৩২৫ নারী, শান্তি ও নিরাপত্তা গ্রহণ করেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার নারীদের সঙ্গে নিয়ে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সমান অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিতে ২০১৯ সালে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করে।

স্পিকার বলেন, শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্যরা আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময়োপযোগী নীতিমালা প্রণয়নের ফলে সবক্ষেত্রে নারীদের দৃশ্যমান উপস্থিতি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী প্রগতি সংস্থার (বিএনপিএস) নির্বাহী পরিচালক রোকেয়া কবির, জেন্ডার এক্সপার্ট শিপা হাফিজা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউএন উইং) তৌফিক ইসলাম শাথিল, বাংলাদেশে নিযুক্ত কানাডা হাইকমিশনের কাউন্সিলর (পলিটিক্যাল) ব্র্যাডলি কোটস, ইউএন ওমেনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ গীতাঞ্জলি সিং এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :