1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

নির্বাচনের প্রচারণা শুরু করতে বুধবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে বুধবার (২০ ডিসেম্বর) সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো হযরত শাহজালাল র. ও শাহপরাণ র. এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

বুধবার সকালে সিলেটে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্বাচনী সফরের খরচ নির্বাহ হবে আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে।

এর পর বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুযালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এছাড়া আগামী ২৯ ডিসেম্বর, শুক্রবার, বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এর পর, ৩০ ডিসেম্বর, শনিবার গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার, বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :