1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

তুরস্ক ও সিরিয়ায় বরফ-জমা ঠান্ডায় চলছে উদ্ধারকাজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের এক উপদেষ্টার বলছেন, তার দেশে ভূমিকম্পে সৃষ্ট দুর্যোগের মাত্রা ‘ব্যাপক এবং ধ্বংসাত্মক।’

তুরস্ক ও সিরিয়ার ওই ভূমিকম্পে ১০ হাজার পর্যন্ত লোক নিহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরদোগানের উপদেষ্টা ইল্কনুর চেভিক বলছেন, তাদের হাতে যেসব যন্ত্রপাতি রয়েছে তা দিয়ে জীবিত ব্যক্তিদের খুঁজে বের করাটা কোনো সমস্যা নয়। বরং সমস্যা হচ্ছে, সময়ের বিরুদ্ধে লড়াই চালানো।

‘আপনি লড়ছেন সময়ের বিরুদ্ধে,’ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

‘আবহাওয়া ঠান্ডা এবং প্রতিকূল। তাপমাত্রা আরো নিচে নেমে যাওয়ার আগেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষগুলোকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, প্রচণ্ড ঠান্ডায় এই মানুষগুলো মরে যেতে পারেন, তাই যারা এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছেন, তাদের টেনে বের করতে পাগলের মতো চেষ্টা চলছে।’ এছাড়া বৃষ্টি হওয়ার কারণেও উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। এর মধ্যে বৃষ্টি ও বরফও পড়ছে।

তিনি বলেন, আমাদের রাডার আছে, বডি সেন্সর আছে, কিন্তু আপনি জানেন যে এত ব্যাপক ধ্বংসযজ্ঞর মধ্যে আপনি সব জায়গায় পৌঁছুতে পারবেন না। আপনাকে কান পেতে শুনতে হবে… [সব মানুষকে চুপ থাকতে বলা হয়েছে] যাতে তারা শুনতে পায় কিছু লোক সাহায্যের জন্য তাদের ডাকাডাকি করছে।’

সূত্র : বিবিসি ও অন্যান্য

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :