1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

আমার সন্তানের ঊর্ধ্বে কিছুই নয়-অপু বিশ্বাস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৮৭ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: আমার সন্তানের ঊর্ধ্বে কিছুই নয়। আমার পৃথিবী, আমার জীবন-সবকিছু মিলে আমার ছেলে আব্রাম খান জয়। তার জন্য আমার যত ত্যাগ করতে হবে, শতভাগ করব। সে আমার সবকিছু। তার জন্য আমি যুদ্ধ করে এসেছি, করছি, প্রয়োজনে ভবিষ্যতেও করব। সবাই আমার এবং সন্তানের জন্য দোয়া, আশীর্বাদ রাখবেন। ছেলে জয় প্রসঙ্গে এক ভিডিও বার্তায় এভাবেই বললেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বর্তমানে এই নায়িকা কলকাতায় তার ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। সেখানে প্রচারণার সময় প্রশ্নোত্তর পর্বে কলকাতার সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার পাশাপাশি নায়িকার ব্যক্তিজীবনের নানান প্রসঙ্গও উঠে এসেছে।

তবে অপু বিশ্বাসের সেই সাক্ষাৎকারের অংশবিশেষ দেশীয় কিছু গণমাধ্যমে ভিন্ন উপস্থাপনে খবর প্রকাশ হওয়ায় আহত হয়েছেন এ নায়িকা। এ বিষয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, কথাটা এভাবে বলিনি, এভাবে বোঝাতে চাইনি। সন্তানকে নিয়ে আমার যুদ্ধ, পথচলা সব আপনারা দেখেছেন। এ বিষয়ে সবাই জানেন।

কথার প্রেক্ষিতে বলেছি, খুব অল্প বয়সে বিয়ে করেছি, বাচ্চা নিয়েছি। হয়ত হুটহাট এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। স্পেসিফিক আমার সন্তানের জন্য কখনও কোনো ভুল নেই। তার জন্য শুধু ক্যারিয়ার কেন, সবকিছুই ত্যাগ করতে রাজি আছি।

তিনি আরও বলেন, আমার ভীষণ কষ্ট লাগছে। আপনারা সবাই আমার কাছের মানুষ। আমার চেয়ে বেশি ভালোবাসবেন আমার সন্তানকে। সেখানে স্পেসিফিক আমার কথাটা না বুঝে, ইমোশন না বুঝে এভাবে না লিখলেও হতো।

নায়িকার ভাষ্য, আমি মনে করি, আমার ক্যারিয়ারের পেছনে আপনাদেরও (গণমাধ্যম) অনেক সাপোর্ট আছে। আপনাদের কারণেই আমার সন্তান আজ সবার কাছে এত প্রিয়, এত ভালোবাসার। আসলে আমি হয়ত বুঝাতে পারিনি। হতে পারে আমার বলাটা আপনাদের কাছে অন্যভাবে গিয়েছে বলেই আপনারা লিখেছেন। অনুরোধ করব, যারা যারা লিখেছেন, অবশ্যই সংশোধন করে নিবেন।

এদিকে দুর্গাপূজার অপেক্ষায় দিন গুণছেন হিন্দু ধর্মালম্বীরা। কলকাতাজুড়ে পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। আর তাতে এবার যুক্ত হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কারণ সেখানকার দুটো পূজার মুখ হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও ৬৯ তপসিয়া গেট ঘোষণা করেছে, এ বছর তাদের পূজার মুখ হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রীতির বার্তা নিয়ে কলকাতায় দুর্গাবেশে ধরা দিলেন অপু বিশ্বাস। এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি।

প্রথমবার কলকাতায় পূজা উদযাপন করবেন অপু বিশ্বাস। তা জানিয়ে এ চিত্রনায়িকা বলেন, ‘এ বছর দুটি পূজার মুখ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। বাংলাদেশেও আমরা দুর্গাপূজা উদযাপন করি। তবে এবারই প্রথম কলকাতায় পূজা কাটাব।’

সম্প্রতি কলকাতার দুই পূজা মণ্ডপে দুর্গার সাজে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। দুই রূপে ফ্রেমবন্দি হন তিনি। একটিতে দেখা যায়, তার পরনে লাল বেনারসি। তার সঙ্গে মানানসই স্বর্ণের গহনা। গলায় পদ্মফুলের মালা। অন্যটিতে ধরা দিয়েছেন, লাল পাড় সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা পরে।

প্রসঙ্গত, জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের সঙ্গী হয়েছেন গৌরব চক্রবর্তী। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট।’ সিনেমাটির প্রচারণায় এখন কলকাতায় আছেন এই নায়িকা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :