1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

ভারতে বৃষ্টি-বন্যায় ৪১ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৮২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে উত্তর ভারতে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। খবর সিএনএন’র

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (১২ জুলাই) সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে ১০ জনের মৃত্যু হয়েছে।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, উদ্ধার অভিযানের জন্য ৬টি হেলিকপ্টার নিযুক্ত করা হয়েছে। প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

হিমাচল প্রদেশে দুই সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় সব নদীর পানির স্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভূমিধস ও বন্যার কারণে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। উত্তরাখণ্ডেও একই পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার কয়েকটি নদীর পানির স্তর বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে রাখা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতর হিমাচল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলে আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :