1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

নেপালে ভূমিধসে বাস খাদে পড়ে ৬০ জন নিখোঁজ রয়েছেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪৬৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধস হয়েছে। এ ভূমিধসের কবলে পড়ে যাত্রীবাহী দুটি বাস সড়ক থেকে ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। বাস দুটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন, যাদের সবাই এই মুহূর্তে নিখোঁজ আছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, ভোরের দিকে বাস দুটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ ভূমিধস হলে বাস দুটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় উত্তাল নদীতে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাস দুটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। উদ্ধার কাজ চলছে। তবে অবিরাম বৃষ্টির কারণে বাস দুটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটির একটি কাঠমান্ডুতে যাচ্ছিল। ২৪ জন যাত্রী ছিলেন বাসটিতে। অপর বাসটি যাচ্ছিল রাউতাহাটের গৌড়ের দিকে। এতে ছিলেন ৪১ জন যাত্রী।

আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন।

বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতোমধ্যে ৬২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৯০ জন। এছাড়া ঘরছাড়া হয়েছেন এক হাজারের বেশি পরিবার।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। সুত্র:সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :