1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

বিশ্বে করোনায় মৃত্যু আরও ৯৭৮ জন, শনাক্ত প্রায় ৪ লাখ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫৮৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯০ জন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৬০ জন।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ৫৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ২৭২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৫১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ৫৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৩১ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৬২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :