1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) উগ্র সাম্প্রদায়িক দল দাবি করে সংগঠনটিকে দেশ থেকে নিষিদ্ধ এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রতিবাদী ছাত্র ও ওলামা মাশায়েখের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদের সামনে থেকে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।

দ্রুত সময়ের ভিতরে ইস্কনকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘গত ৫ই আগস্ট এর পর থেকে স্বৈরাচারের দালালেরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পরে লেগেছে। সেই ধারাবাহিকতায় ইসকন নামক জঙ্গি সংগঠনও স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে এই উগ্রবাদী সংগঠনকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’

বক্তার আরো বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে ইসকনের ওপর ভর করে দেশে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত ব্যক্তিরা ইসকনের সদস্য। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এ সময় দুধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল ফিরোজ, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ওমর ফারুক, সদস্য রমজান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ মাহবুব, মেহরাব, নাসিমসহ তিন শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :