1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

মানিকগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল ব্রাহ্মনবাড়িয়ায় উদ্ধার, গ্রেফতার দুই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

এর আগে শনিবার রাতে তথ্যপ্রযুক্তির সাহায্যে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের বাড়াইল এলাকা মৃত লোকমান মিয়ার ছেলে মো.আব্বাস উদ্দিন (৩০) এবং একই জেলার বানচারামপুরের পাহারিয়া কান্দি এলাকার আব্দুর রহমানের ছেলে মো.জব্বার মিয়া (২৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানান,গত ৩০ জুন রাতে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার একটি ভাড়াবাসা শিপলু হোসেন নামের এক ব্যক্তির দামি একটি মোটরসাইকেল চুরি হয়। পরে এঘটনায় বাদি হয়ে গত ৭ আগস্ট মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন শিপলু হোসেন। পরে মোটরসাইকেল চুরির ঘটনায় মাগুরার মোহাম্মদপুর থেকে নাজমুল হোসেন মুন্না নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং নাজমুল হোসেন মুন্নার দেওয়া তথ্যমতে চুরির সাথে জড়িত থাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে মো.আব্বাস উদ্দিন ও মো.জব্বার মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যঅনুযায়ী চুরি হওয়ায় তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ও মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ও এসআই টুটুল উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :