1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্রই বাতিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিবেদকঃ মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্রই বাতিল। দুইজনের ঋণ খেলাপির দায়ে এবং একজনের গ্যাস বিল বকেয়ার কারণে মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়নি বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আক্তার। ঋণ খেলাপী হয়েছেন মানিকগঞ্জ-আসনের সাবেক সংসদ সদস্য, পার্টির প্রেসিডিয়াম মেম্বার এস এম আব্দুল মান্নান,  মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-৩ আসনের জহিরুল আলম রুবেল এবং বাড়ির গ্যাস বিল বকেয়া রয়েছে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদের। এছাড়া মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোঃ আফজালের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

তিনি বলেন, মানিকগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৩জন প্রার্থী। এরমধ্যে ২১ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। অন্য ১২জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বৈধ হিসেবে গণ্য হয়নি।

যাচাই-বাছাই শেষে আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই  বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যাদেরটা বাতিল হয়েছে তাঁরা ৫-৯ ডিসেম্বরের মধ্যে আপীল কর্তৃপক্ষের কাছে আপীল করতে পারবেন বলে জানান রিটার্নিং অফিসার রেহেনা আক্তার।

ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে ১০জনের মধ্যে ছয়জনের বাতিল হয়েছে। বৈধ হয়েছে চারজনেরটা। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, জেলা জাসদের সভাপতি, ঘিওর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জাকের পার্টির দ্বীন মোহাম্মদ খান। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী  আব্দুল আলী বেপারী, জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবেল ও হাসান সাঈদ, জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী মো: আফজাল, গন ফ্রন্টের মোহাম্মদ শাহজাহান খান ও বিএনএম’র মোনায়েম খানের মনোনয়নপত্র।

সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে ১৪ জনের মধ্যে ১০জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে চারজনেরটা। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, টানা তিনবারের সংসদ সদস্য, সিংগাইর উপজেলা আওয়ামীলীগে সভাপতি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, স্বতন্ত্র প্রার্থী-আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সিংগাইর উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান, আওয়ামীলীগের সিনিয়র নেতা মুশফিকুর রহমান খাঁন হান্নান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু, বাংলাদেশ তরিকত ফেডারেশনের অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, জাসদের রফিকুল ইসলাম সিদ্দিকী, বিএনএম’র এ কে এম ইকবাল, বাংলাদেশ সুপ্রিম পার্টির এ কে নাহিদ, কৃষক শ্রমিক জনতালীগের তানভীন রহমান ও বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী জাকির হোসেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই আসনের সাবেক সংসদ সদস্য এসএম আব্দুল মান্নান, প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সারোয়ার আলম বাবু, স্বতন্ত্র প্রার্থী- স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ও তৃণমূল বিএনপির প্রার্থী জসিম উদ্দিন।

মানিকগঞ্জ পৌরসভা, সাটুরিয়া উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলার সাত ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন নয়জন। এরমধ্যে বাতিল হয়েছে দুইজনেরটা আর বৈধ হয়েছে সাতজনেরটা। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, টানা তিনবারের সংসদ সদস্য, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, গনফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি, এই আসনের সাবেক আওয়ামীলীগে সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল, জাকের পার্টির দ্বীন মোহাম্মদ খান, জাসদের সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, তৃনমুল বিএনপি’র প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ, বি এন এম’র প্রার্থী খালেক দেওয়ান। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা হলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জহিরুল আলম রুবেল ও বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী সাবিনা বেগম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :