1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

বরিশালের কুমির ধরা পড়লো জেলেদের জালে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২২৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদীতে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোষের চর সংলগ্ন জয়ন্তি নদী থেকে কুমিরটি জাবুল হোসেন তালুকদার নামে এক জেলের জালে ধরা পরে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও আইড় পাঙ্গাসের জাল ফেলা হয়। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালটি অনেক ভারি ভারি লাগছিলো। এসময় জাল কাছে আসার পর জেলেরা দেখতে পান কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেলেও এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে স্থানীয় রুবেল মেম্বরকে সংবাদ দেয়। এরপর কুমিরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমিরের বিষয়টি জানার পরে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠানো হয়েছে। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন কুমিরটিকে সংরক্ষণ করার জন্য।

বন অধিদপ্তরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ওয়াইল্ড লাইফ ইনসপেক্টর অসিম মল্লিক বলেন, এটি নোনা পানির একটি কুমির। আমরা এ কুমরটিকে সুন্দরবন করমজল কুমির প্রজনন কেন্দ্রে অবমুক্ত করবো। এটি লম্বায় ৭ থেকে সাড়ে ৭ ফুট হতে পারে। নদ-নদীতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় এ কুমির এসেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :