1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হতে পারে ২০২৫ সালে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৩২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন চার তারকা জেনারেল দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ২০২৫ সালে চীনের সঙ্গে এক যুদ্ধে জড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের জন্য তার কমান্ডারদের প্রস্তুতিও নিতে বলেছেন তিনি। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। তারা জানিয়েছে, চীনের সঙ্গে সম্ভাব্য ওই যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা এই জেনারেল হলেন যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান। যুদ্ধে ওয়াশিংটনের অবস্থান বিষয়েও মত প্রকাশ করেছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত, প্রতিরোধ। তবে ‘যদি প্রয়োজন হয়, চীনকে পরাজিত করা’।

মাইক মিনিহান তার স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন। চিঠিটির সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠির বিষয়বস্তু নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে এনবিসি নিউজ। চিঠিতে যে তারিখ লেখা রয়েছে, সেটি চলতি বছরের ১ ফেব্রুয়ারি। চিঠিতে কয়েকটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এমন দুটি বিষয়ের শিরোনাম ‘চূড়ান্ত পরিস্থিতি’ ও ‘ঝুঁকি’। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটি লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরা হয়েছে। সেখানে জেনারেল মিনিহান বলেছেন, ‘যা ভাবছি, আশা করি তা ভুল (হবে)। তবে আমার ধারণা বলছে, ২০২৫ সালে আমরা চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাব।’

এমনটি ভাবার কারণও তুলে ধরেছেন জেনারেল মিনিহান। তার ভাষ্য মতে, আগামী বছর তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনের দিকে চীনের নজর থাকবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কাছে এই নির্বাচনের ফলাফল এই অঞ্চলে সামরিক আগ্রাসন বাড়ানোর একটি কারণ হতে পারে। একই বছরে যুক্তরাষ্ট্রেও নির্বাচন। ফলে যুক্তরাষ্ট্রও নিজেদের নিয়ে অনেকটা ব্যস্ত থাকবে। চীন এই সুযোগ নিতে পারে। চিঠিতে উল্লেখ করা ‘চূড়ান্ত পরিস্থিতি’ শিরোনামের অধীনে জেনারেল মিনিহান চীনের একটি দ্বীপপুঞ্জে হামলা চালিয়ে জয়লাভের কথা বলেছেন। ওই দ্বীপপুঞ্জের বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি। তবে দক্ষিণ চীন সাগর অঞ্চল ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর মধ্যে উত্তেজনা রয়েছে।

চিঠিতে যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডের (এএমসি) ও বিমানবাহিনীর সব কমান্ডারকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনাগুলোর একটি হলো, আগামী ফেব্রুয়ারির ২৮ তারিখের মধ্যে তাদের সবাইকে চীনের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য প্রস্তুতিমূলক সব কর্মকাণ্ডের বিষয়ে জেনারেলকে জানাতে হবে।

সব সদস্যকে তাদের ব্যক্তিগত তথ্য ও জরুরি পরিস্থিতিতে যোগাযোগের নম্বর হালনাগাদ করতে বলা হয়েছে বলে এনবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :