
নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে শতভাগ ইভিইমে ভোট গ্রহন করা হয়েছে। এ দু,টি উপজেলায় দু,একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জ সদর উপজেলা:
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুদেব সাহা (মোটর সাইকেল) ৩৪ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ইসরাফিল হোসেন (কাপ পিরিচ) পেয়েছেন ৩১৫৫৯ ভোট।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ তোতা (টিউবওয়েল) ৩৪৩৬৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাদিকুল ইসলাম সোহা (তালা) প্রতীকে ২৩০৪৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমি খানম ফুটবল প্রতীক নিয়ে ৩৬১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সালমা আক্তার (কলস) প্রতীকে পেয়েছেন ৩৪০৬৩ ভোট।
সাটুরিয়া উপজেলা :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শাজাহান আলী সাজু (মোটর সাইকেল) প্রতিক নিয়ে ২২ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমজাদ হোসেন লালমিয়া (কাপ পিরিচ) প্রতিক নিয়ে ১৫ হাজার ৩ শত ৬১ ভোট পেয়েছেন ।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো.সোহেল রানা (মাইক) প্রতিক নিয়ে ২০ হাজার ৪ শত ২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার (তালা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ২ শত ৬৮।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আক্তার (প্রজাপতি) প্রতিক নিয়ে রেকর্ড পরিমাণ ৪২ হাজার ১শত ৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার (ফুটবল) প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৫শত ১১ ভোট।
মানিকগঞ্জের এ দুটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ।এ ধাপে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
২৯ মে বুধবার সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলতে থাকে এ ভোট গ্রহণ।এ দুটি উপজেলা মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ১৭০জন।এর মধ্যে ২ লাখ ১৪ হাজার ৮৩৪ জন পুরুষ এবং ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ জন নারী ভোটার রয়েছে।
এদিকে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব ও কারচুপির করার আশঙ্কায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার কর্মী- সমর্থকরা।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে তারা।এতে প্রায় ত্রিশ মিনিট যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন শ্রমিকরা।পরে পুলিশ, র্যাব, ও বিজিবি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply