
নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলতে থাকে এ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভায় মোট কেন্দ্র ১১০টি, ভোট কক্ষ ৭৩৯, ভোটারসংখ্যা ২,৭৬ হাজার ৮২৩ জন। এর মধ্যে ভোটার পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৫৫৯ জন, নারী ১ লাখ ৩৮ হাজার ২৬৪ জন।
সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন ৯টি, ভোট কেন্দ্র ৬০টি, ভোট কক্ষ ৪৩৮টি, মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৫ জন, নারী ৭৬ হাজার ০৭২ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply