1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

মানিকগঞ্জের তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৪৫ বার পড়েছেন
আলহাজ্ব আব্দুর রহিম খান,মাহাবুবুর রহমান জনি, এস এম শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এইবারই প্রথাম শতভাগ ইভিইমে ভোট গ্রহন করা হয়েছে। এই তিনটি উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শিবালয় উপজেলা:

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রহিম খান (দোয়াত-কলম) প্রতীকে ৩২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয় বারের ন্যায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোবারক হোসেন খান পান্নু (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট।

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) আলী আহসান মিঠু (উড়োজাহাজ) প্রতীকে ৩৫ হাজার ৯৭৯ ও মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে (ফুটবল) প্রতীকে রুনা আক্তার ২১ হাজার ৮১৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। আব্দুর রহিম খান তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলার সফল চেয়ারম্যান ছিলেন।

ঘিওর উপজেলা:

মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। তার নির্বাচনী প্রতীক ছিল শালিক পাখি।

মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফল ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। উপজেলায় মোট ভোটার এক লাখ ৩৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ৬৯ হাজার ৬৯ জন।

ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন নয় (৯) প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়েন সাতজন। নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েন চারজন। নির্বাচনে ৪৭ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়ে। চেয়ারম্যান পদে শালিক পাখি প্রতীকে মাহাবুবুর রহমান জনি পেয়েছেন ২১ হাজার ৮০৬ ভোট। মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো হামিদুর রহমান পেয়েছেন আট হাজার ৮৯৬ ভোট। বেসরকারি ফল অনুযায়ী মাহাবুবুর রহমান জনি, ১২ হাজার ৯১০ ভোটে বিজয়ী হয়েছেন।

মাহাবুবুর রহমান জনিকে বিজয়ী ঘোষণা করার পর উপজেলার বিভিন্ন সড়কে বিজয় মিছিল করেন জনির অনুসারী, নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। এ সময় বাজার, পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাঁস প্রতীকের প্রার্থী তানজিনা খন্দকার।

দৌলতপুর উপজেলা:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এস এম শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২৩,২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪, ৩৬৫ ভোট ও কামরুজ্জামান নাঈম পেয়েছেন ১৩, ৪২৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কাজী ফরিদা ইয়াসমীন ও পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন মুহাম্মদ শামছুর রহমান শাহীন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :