1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শীতে দিল্লিতে তাপমাত্রা নামলো ১ দশমিক ৮ ডিগ্রিতে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৩ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক:

শীতের দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলোকে। গত  বৃহস্পতিবার ভারতের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। এদিন আয়াননগরের তাপমাত্রা ছিল ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার (৬ জানুয়ারি) তা আরও নেমে ১ দশমিক ৮ ডিগ্রি হয়েছে।

বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাই। এদিকে উজওয়ায় ২ দশমিক ৩ ডিগ্রি ও দিল্লি রিজ ও লোদি রোড এলাকায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

নতুন বছরের শুরু থেকেই তীব্র শীত পড়েছে দিল্লিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫ হাজার ২৪৭ মেগাওয়াটে। যা গত দু’টি শীতের মৌসুমে কখনো দেখা যায়নি। এর আগে ২০২০ সালের শীতের মৌসুমে এক দিনে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৩৪৩ মেগাওয়াটে পৌঁছেছিল।

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল।

দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :