1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

বিশ্বকাপ জয়লাভে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫২৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ফিফা বিশ্বকাপ-২০২২ জয়লাভে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনের জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ফার্নান্দেজ শেখ হাসিনাকে অবহিত করেছেন যে, তার দেশ আগামী বছর ঢাকায় কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম একথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিত এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ  জয়ের পর বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণের সমর্থন ও উৎসব উদযাপন আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি, তাতে আর্জেন্টিনার জনগণ এবং দেশটির প্রেসিডেন্ট বিস্মিত।’

আলবার্তো ফার্নান্দেজ বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন তৈরির একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম।’

আলবার্তো ফার্নান্দেজ ২০২৩ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আর্জেন্টিনার একটি দূতাবাস খোলার ঘোষণাও দেন।বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ২০২৩ সালের মধ্যে দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :