1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

ইমরানকে পিটিআই চেয়ারম্যানের পদ ছাড়তে ইসির নোটিশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইমরান খানকে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের পদ ছাড়তে নোটিশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিতর্কিত তোশাখানা মামলায় ইমরান খানের পরাজয়ের জেরেই এ নোটিশ দিয়েছে ইসি।  নোটিশে বলা হয়েছে, এ ব্যাপারে পিটিআই প্রধানকে নোটিশ পাঠানো হয়েছে। ১৩ ডিসেম্বর এ ব্যাপারে শুনানির দিন ধার্য করা হয়েছে। বিদেশি তহবিল বিষয়ে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সে ব্যাপারেও শুনানি হবে একই দিন।

এর আগে গত ২১ অক্টোবর একই ইস্যুতে ইমরানের পার্লামেন্ট সদস্যপদ বাতিলসহ আগামী জাতীয় ও প্রাদেশিক যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ইসি। পরে ইসলামাবাদ হাই কোর্টের এক আদেশে সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ-পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে বাইরের বিভিন্ন সরকারপ্রধান ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যেসব দামি উপহার তিনি পেয়েছিলেন, সেসব সম্পর্কে তোশাখানা কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়েছিলেন তিনি। এ অভিযোগে ইসিতে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং তদন্তে দোষী সাব্যস্ত হয়ওয়ার পরই এই নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :